জানা যায়, ফেনীর দাগনভূঞার নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে ৪ আগস্ট মহিপাল থেকে পাভেল নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করে তার খোঁজ পাওয়া যায়নি। এমতাবস্থায় পাভেলের সন্ধান চেয়েছেন তার বাবা ভ্যানচালক মোহাম্মদ ইউসূফ।
তিনি জানান, পাভেল ফেনী সদর উপজেলা দেবীপুর মাদরাসায় পড়াশোনা করে। ৪ আগস্ট সে মাদরাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। পরে জানতে পারেন সে মাদরাসায় পোঁছেনি। বিষয়টি জানার পর সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজা হয়েছে। ২০ দিন পেরিয়ে গেলেও কোথায়ও তার খোঁজ পাওয়া যায়নি। পাভেলের সন্ধান পেলে ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের নিজ বাড়ি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
.png)
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে কেউ আমাদেরকে অবহিত করেনি।