ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাত্রী খুঁজে না দেওয়ায় মাকে নৃশংসভাবে হত্যা করলো ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৬, ২৫ আগস্ট ২০২৩
পাত্রী খুঁজে না দেওয়ায় মাকে নৃশংসভাবে হত্যা করলো ছেলে
ফাইল ফটো

ভারতের তেলেঙ্গনা রাজ্যে বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতে ব্যর্থ হওয়ায় ৪৫ বছর বয়সী মাকে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে তেলেঙ্গনার সিদ্দিপেত জেলার বান্দা মাইলারাম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহত নারীর মেয়ে থানায় মামলা করেছেন। পরে তার ছেলেসহ আরো এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছেন।

Advertisement

পুলিশ আরো জানায়, বিয়ের জন্য পাত্রী খুঁজে না দেওয়ায় ঐ নারীকে ইট দিয়ে আঘাত করে মেরে ফেলেছে তার ছেলে। পরে পুলিশকে বিভ্রান্ত করার জন্য মরদেহের গলা ও পা কাটা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!