ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২৮ দিনে করোনায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৯, ২৬ আগস্ট ২০২৩
২৮ দিনে করোনায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু
ছবি: সংগৃহীত

বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। এসময়ে করোনায় মারা গেছে দু’হাজারেরও বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে এ কথা বলা হয়েছে।

সংবাদমাধ্যম তাস জানায়, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দুই হাজার ৫৯ জন। বিশ্বের ১০৩টি দেশে কভিড-১৯ এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনও বড় ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।

Advertisement

গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে সাউথ কোরিয়ায় ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন। এরপরই অষ্ট্রেলিয়ায় ২২ হাজার ৮৩৬ জন, যুক্তরাজ্যে ২১ হাজার ৮৬৬, ইটালি ১৯ হাজার ৭৭৭ এবং সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন।

গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে সাউথ কোরিয়ায় ৩২৮ জন, রাশিয়ায় ১৬৬, ইটালিতে ১৬৫, অষ্ট্রেলিয়ায় ১৪৮ এবং ফিলিপিন্সে ১৩৬ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল। সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!