ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]
ইতিহাসের এই দিনে

উইলিয়াম জেম্‌স: মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিকের মৃত্যু

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪, ২৬ আগস্ট ২০২৩
উইলিয়াম জেম্‌স: মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিকের মৃত্যু
ফাইল ফটো

আজ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ইংরেজি। ১১ ভাদ্র, ১৪৩০ বাংলা। ৯ সফর, ১৪৪৫ হিজরি। 

২৬ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৮তম (অধিবর্ষে ২৩৯তম) দিন। বছর শেষ হতে আরো ১২৭ দিন বাকি রয়েছে।

ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ঘটনাবলি

Advertisement

১৩০৩ - আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখলে নেন।
১৭৬৮ - ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।
১৭৮৯ - ফরাসি বিপ্লব বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।
১৮৮৩ - ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।
১৯১৪ - জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।
১৯২০ - যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে।
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
১৯৫৫ - সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ মুক্তি পায়।
১৯৭০ - সুদান সরকার সংবাদপত্র শিল্পকে জাতীয়করণ করে।
২০০৫ - বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন।
২০০৬ - দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুইশতাধিক আন্দোলনকারী।

জন্ম

১৮৬৯ - দীনেন্দ্রকুমার রায়, রহস্য কাহিনীকার ও সম্পাদক।
১৮৭৩ - মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট।
১৮৮০ - ফরাসি কবি গিইয়াম আপোলিন্যায়ার।
১৮৮৫ - বিখ্যাত ফরাসি লেখক জুলিয়াস রোমেইন্স।
১৯১০ - মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক দা মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাত্রী।
১৯২০-  ভানু বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা।
১৯৫১ - অ্যাডওয়ার্ড উইটেন, ফিল্ড্‌স পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
১৯৮৮ - লার্স স্টিন্ডল, জার্মান ফুটবলার।
১৯৯০ - মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৯১ - ডিলান ও’ব্রায়েন, মার্কিন অভিনেতা।
১৯৯১ - আহমেদ দীপ্ত, সাংবাদিক, লেখক।

মৃত্যু

১৭২৩ - আন্তেনি ভান লিউভেনহুক, ওলন্দাজ বিজ্ঞানী ও অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক।
১৯১০ - উইলিয়াম জেম্‌স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।
১৯৩৪ - অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক।
১৯৬১ - চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক।
১৯৮২ - সুশোভন সরকার প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক।
১৯৮৮ - মন্মথ রায়, প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
২০০৩ - বিমল কর, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।
২০০৬ - সুবোধ রায় স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক।
২০২১ - গৌরী ঘোষ, প্রখ্যাত বাঙালি বাচিক শিল্পী।

আরো পড়ুন >>> নিল আর্মস্ট্রং, চাঁদে অবতরণকারী প্রথম মানুষের মৃত্যু

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!