গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, বিড়াল কিট ক্যাট তার মালিক তৃষা সেফ্রিডের সাথে ১ মিনিটে ৯ বার দড়ি লাফ দিয়ে রেকর্ড গড়েছে।
তৃষা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে জানান, ‘৬ মাস বয়সে কিট ক্যাট প্রথম জনসম্মুখে দড়ি লাফ দিয়ে অবাক করে সবাইকে। এরপর ওকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিআমার মাথায় আসে।’
.png)
একটি এনিম্যাল ট্যালেন্ট এজেন্সি চালান তৃষা। এরইমধ্যে পোষ্য কিট ক্যাটকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। যার মধ্যে অন্যতম জনপ্রিয় সঞ্চালক জিমি কিমেলের লাইভ অনুষ্ঠান।
তৃষা সেফ্রিড বলেন, ‘বিড়ালের দড়ি লাফানো অবশ্যই চিত্তাকর্ষক। তবে ওর বয়সের কারণে আমরা খুব বেশি সময় লাফ দিই না। ওকে লাফ দেওয়ানোর প্রিয় কৌশল হলো হাই ফাইভ। কিট ক্যাট হাই-ফাইভ দিতে খুব পছন্দ করে।’
এদিকে কিট ক্যাটের দড়ি লাফের ভিডিও বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। অনেকে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।