ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ফিফা নারী ফুটবল বিশ্বকাপ

ফাইনালের আগেই রেকর্ড আয় ফিফার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৩, ১৮ আগস্ট ২০২৩
ফাইনালের আগেই রেকর্ড আয় ফিফার
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে গড়িয়েছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ। এ আসরের ফাইনাল এখনও বাকি। তবে তার আগেই আয়ের দিক থেকে নতুন রেকর্ড গড়েছে ফিফা।

চলমান নারী ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত প্রায় ৫৭ কোটি মার্কিন ডলার আয় করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী ২০ আগস্ট মাঠে গড়াবে নারী বিশ্বকাপের ফাইনাল। সিডনি অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। তার আগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন ফিফা বস।

Advertisement

এবারের আসরে ২৪ থেকে বাড়িয়ে ৩২ দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করে ফিফা। বিষয়টি নিয়ে ইনফান্তিনো বলেন, সমালোচকদের ভুল প্রমাণ করেছে ফিফা। আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।

ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা খেলাটির উন্নতির জন্য বিশ্বব্যাপী ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছি এবং আমরা বিশেষ লক্ষ্য রেখেছি মেয়েদের ফুটবলের দিকে। করোনা মহামারিতে যখন সবকিছু থমকে গিয়েছিল, তখনও আমরা কাজ চালিয়ে গেছি। যে কারণে নারীদের ফুটবল কঠিন সময়েও টিকে ছিল।’

প্রসঙ্গত, ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছিল ৭৫০ কোটি মার্কিন ডলার। যা এখন পর্যন্ত যেকোনো বিশ্বকাপ থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ড। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!