স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হেরে গেছে ভারত। এতে ৪ ‘লজ্জার’ রেকর্ড স্পর্শ করেছে মেন ইন ব্লুজরা।
১. এই প্রথম ভারতকে ৫ ম্যাচ টি-২০ সিরিজে হারালো ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ খেলে দুই দল। সেই থেকে ১৪ বছরে একবারও ভারতকে ৫ ম্যাচ সিরিজে হারাতে পারেননি ক্যারিবিয়ানরা।
.png)
এবার ওই কাজটাই করেছেন নিকোলাস পুরানরা। ২০১৭ সালের পর এই প্রথম ভারতকে টি-২০ সিরিজে হারালেন তারা।
২. হার্দিকের নেতৃত্বে এই প্রথম দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ হেরেছে ভারত। এর আগে তার অধিনায়কত্বে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতেছিল তারা। তবে এবার পারলেন না হার্দিকরা।
প্রথম ২ ম্যাচে হেরে চাপে পড়েছিল ভারত। তবে পরের ২টি খেলায় জিতে সিরিজে সমতা ফেরান সফরকারীরা। কিন্তু রোববার (১৩ আগস্ট) শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে যান তারা।
৩. এই প্রথম দ্বিপক্ষীয় টি-২০ সিরিজে ৩ ম্যাচ হেরে গেলো ভারত। এর আগে কখনও একটি টি-২০ সিরিজে ৩ খেলায় হারেনি তারা। সেই অসম্ভব কাজটাই করে দেখালেন পুরানরা।
সদ্য সমাপ্ত সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিলেন তারা। রোববার জিতে ৫ ম্যাচের সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ।
৪. এ নিয়ে প্রথমবার ৫ ম্যাচ টি-২০ সিরিজে হারলো ভারত। এর আগে কোনো দল তাদের সমান সংখ্যক ম্যাচের এই ঘরানার সিরিজে হারাতে পারেনি। এবার সেই কাজটাই করে দেখালো ওয়েস্ট ইন্ডিজ।