শনিবার (১২ আগস্ট) ওই শিশুকন্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে তিরুপতি জেলার তিরুমালা এলাকার নরসিমহা স্বামী মন্দিরের কাছ থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি। তার পরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শনিবার সকালে লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরের কাছ থেকে তার দেহ উদ্ধার করা হয়।
.png)
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিতাবাঘের আক্রমণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগেও তিরুমালায় চিতাবাঘের হামলায় শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। চলতি বছরে চিতাবাঘের আক্রমণে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়। আবার ওই এলাকায় চিতাবাঘের হামলায় শিশুমৃত্যুর ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। নিরাপত্তা বৃদ্ধির আবেদন জানিয়েছেন তারা।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া