ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘের আক্রমণের শিকার গরু, ভাগাভাগি করে খেলেন গ্রামবাসী

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২২ জুলাই ২০২৩
বাঘের আক্রমণের শিকার গরু, ভাগাভাগি করে খেলেন গ্রামবাসী
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন লোকালয় বাঘের আক্রমণে একটি গরু মারা গেছে। শনিবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সুন্দরবন ইউনিয়নের গোড়া বুড়বুড়িয়া এলাকায় খালের পাড়ে এ ঘটনা ঘটে। 

গরুর মালিক সুন্দরবন ইউনিয়নের আগলাদিয়া গ্রামের আকবার তালুকদারের ছেলে ফারুক তালুকদার স্ত্রী জানান, এলাকাবাসী গরুটিকে উদ্ধার করে নিয়ে এসে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নিয়ে যান। এছাড়া তাদেরও ১৫ কেজির মতো মাংস দেওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের কাটাখালি টহলফারির ইনচার্জ অনিমেষ সরকার বলেন, হঠাৎ করেই একটা বাঘ গরুটাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বাঘটি গরুটাকে ছেড়ে পালিয়ে যায়। হরমা খালটি ছোট হওয়ায় মাঝে মাঝে বাঘের আনাগোনা ও আক্রমণের ঘটনা ঘটে।

Advertisement

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, বাঘের আক্রমণে একটা গরু আহত হয়। এলাকাবাসী আহত গরুটি কেটে খাওয়ার জন্য ভাগ করে নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!