এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদক চোরাচালানকারীদের সমুদ্রে ফেলে দেওয়া কোকেন সামুদ্রিক প্রাণীর ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে ছয়দিন ধরে কাজ করেন ফ্লোরিডার মোটে মেরিন ল্যাবরেটরির গবেষক ট্রেসি ফানারা এবং তার দল।
ফ্লোরিডার দক্ষিণ প্রান্তে দ্বীপের চারপাশে হাঙর পর্যবেক্ষণ করার পর গবেষকরা দেখতে পান, বিশালাকার এই মাছগুলো অস্বাভাবিক আচরণ করছে। সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা হ্যামারহেড হাঙরকে কোকেন খাওয়ার পরে মানুষের দিকে তেড়ে আসতে দেখা গেছে। আবার নেশাগ্রস্ত একটি স্যান্ডবার হাঙর একটি কাল্পনিক শিকারকে ঘিরে অনেকক্ষণ সাঁতরাতে দেখা গেছে।
.png)
গবেষকরা হাঙরের আচরণ আরো ভালোভাবে বোঝার জন্য কোকেনের বস্তার মতো ব্যাগে মাছের খাবার সমুদ্রে ফেলে দেন। দেখা যায়, হাঙরগুলো সেই বস্তা খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে।
নেচার জার্নালে প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, সমুদ্রে হাঙরের সংখ্যা ৭১ দশমিক ১ শতাংশ কমে গেছে। গ্রিনল্যান্ড হাঙর নিয়ে গবেষণায় দেখা গেছে, যার গড় জীবনকাল ২৭২ বছর, কিন্তু ৪০০ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম, সবচেয়ে দীর্ঘজীবী মেরুদণ্ডী হিসেবে চিহ্নিত করা হয়েছে।