ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লিফট ছিঁড়ে ৮ তলা থেকে পড়ে নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৬, ৪ আগস্ট ২০২৩
লিফট ছিঁড়ে ৮ তলা থেকে পড়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে একটি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে ৭৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিল্লির নয়ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে লিফটটি ৮তলা থেকে ছিঁড়ে পড়ে। তবে মাটিতে আঘাত করেনি, ভবনের মাঝের কোনো তলার মধ্যে আটকে ছিল। এ সময় ঐ নারী লিফটে একা ছিলেন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ ফেলিক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, ঐ নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

Advertisement

ফেলিক্স হাসপাতালের এক চিকিৎসক জানান, নারীর মাথার পেছনে এবং কনুইতে আঘাতের চিহ্ন ছিল। লিফট পড়ার কারণেই হয়েছে বলে মনে করা হচ্ছে। তাকে হাসপাতালে নিয়ে আসার সময় হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল না। এছাড়া চোখের পাতা প্রসারিত ছিল। ঘটনার আকস্মিকতায় কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা ধরা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে যে কমপ্লেক্সে দুর্ঘটনা হয়েছে সেখানকার বাসিন্দারা লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রতিবাদ জানান। দায়িত্বে থাকাদের অবহেলাকে দায়ী করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!