নোটিশ থেকে জানা যায়, নিবন্ধনের সার্ভার মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে। সার্ভার সুরক্ষিত না হওয়া পর্যন্ত অনলাইনে ব্যক্তির নিজে আবেদন করা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কেবল অথরাইজড ইউজার প্রবেশ করতে পারবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের সেবার ক্ষেত্রে সব সেবাপ্রার্থীকে ও আবেদনকারীকে তার নিকটস্থ নিবন্ধক কার্যালয়ে যোগাযোগের মাধ্যমে নিবন্ধনের আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
.png)
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান গণমাধ্যমকে বলেন, সার্ভার সুরক্ষিত করার কাজ চলছে। সার্ভার সুরক্ষিত না হওয়া পর্যন্ত অনলাইনে ব্যক্তির নিজে আবেদন করা সাময়িকভাবে বন্ধ থাকবে। আসলে এ সমস্যাটা সাময়িক।