ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধারের অর্থ ফেরত না দেওয়ায় দেনাদারের স্ত্রীকে ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৪, ২৭ জুলাই ২০২৩
ধারের অর্থ ফেরত না দেওয়ায় দেনাদারের স্ত্রীকে ধর্ষণ!
ছবি: প্রতীকী

স্বামী ঋণের টাকা শোধ করতে না পারায় স্ত্রীকে ধর্ষণ করেছেন এক ৪৭ বছর বয়সী সুদি মহাজন।

ভারতের মহরাষ্ট্রের পুনে শহরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি ওই ধর্ষককে গ্রেফতার করলে বিষয়টি আলোচনায় আসে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী অর্থ ধার করে পরিশোধ করতে পারেননি। এই ঘটনায় ওই সুদি মহাজন স্বামীর গলায় ছুরি ধরে তার সামনেই ওই নারীকে ধর্ষণ করেন।

Advertisement

এই ঘটনা মুঠোফোনেও ধারণ করা হয়। এই ক্লিপ ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমেও।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!