ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণ মামলার আসামিকে পালিয়ে বিয়ে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ২২ জুলাই ২০২৩
ধর্ষণ মামলার আসামিকে পালিয়ে বিয়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলার আসামি প্রেমিককে পালিয়ে বিয়ে করেছেন প্রেমিকা। কাজীর কাছে বিয়ে পড়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকায়।

জানা যায়, ডুলাহাজারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজে যাওয়ার পথে উলুবুনিয়া এলাকার শাহরিয়ার মো. হৃদয় ও তার বন্ধু রিয়াজ উদ্দিন মিলে জোরপূর্বক অপহরণ করে সাফারি পার্কের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন।

Advertisement

এ ঘটনাটি বাড়িতে গিয়ে মা-বাবাকে জানান ঐ কলেজছাত্রী। পরে অভিযুক্তরা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় গত ১৪ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপরহণ ও ধর্ষণ মামলা করেন। ঐ মামলায় তিনজনকে আসামি করা হয়।

পুলিশ এক নম্বর আসামিকে গ্রেফতার করে। মামলার আটদিন পর ঐ ছাত্রীর প্রেমিক ধর্ষণ মামলার আসামি রিয়াজ উদ্দিনের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পালিয়ে বিয়ে করার বিষয়টি জানার পর ভিকটিমের বাবা শুক্রবার বিকেলে চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহামুদ বলেন, পালিয়ে বিয়ে করা ঐ দু’জনকে উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!