ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা থেকে তুলে নিয়ে খালা-ভাগনিকে গণধর্ষণ, গ্রেফতার ৫

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২০ জুলাই ২০২৩
রাস্তা থেকে তুলে নিয়ে খালা-ভাগনিকে গণধর্ষণ, গ্রেফতার ৫
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার কাহালু উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে খালা ও ভাগনিকে গণধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার ভোর পর্যন্ত উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কাহালুর কুশলিহার পূর্বপাড়া গ্রামের ৩৫ বছরের আবুল কাশেম মানিক, একই গ্রামের ২৫ বছরের হাবিবুর রহমান হাবিব, বাগইল দক্ষিণপাড়া গ্রামের ২৩ বছরের রাকিব হাসান, বাগইল উত্তরপাড়া গ্রামের ২৩ বছরের শাকিল হোসেন ও গ্রামের ২২ বছরের আতিক রহমান প্রান্ত।

Advertisement

পুলিশ জানায়, গত ১৩ জুলাই রাতে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন খালা-ভাগনি। এ সময় তাদের সঙ্গে রব্বানী নামে এক যুবক ছিলেন। তারা কাহালু উপজেলার কুশলিহার গ্রামের আব্দুর রাজ্জাকের ভ্যানে করে রওনা দেন। পথে ওই উপজেলার পাইকর ইউনিয়নের বাগইল গ্রামে অজ্ঞাত ৮-১০ জনের একটি ভ্যানের গতিরোধ করে দাঁড়ায়। ওই সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে রব্বানী ও খালা-ভাগনির কাছ থেকে ৭২ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের দুল ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। এরপর রাস্তা থেকে তাদের তুলে একটি নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করেন তারা। একপর্যায়ে অচেতন হয়ে পড়ে কিশোরী ভাগনি।

পরে তাদের নারায়ণগঞ্জের গাড়িতে তুলে দেয় তারা। সেখান থেকে ঢাকায় গিয়ে তারা চিকিৎসা নিয়ে বুধবার বগুড়া কাহালু থানায় এসে ধর্ষণ মামলা করেন খালা। ওই মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫ হাজার টাকা ও স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে।

কাহালু থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় জড়িত আরো দুজনের নাম জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!