ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন শিক্ষক, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০০, ২২ জুলাই ২০২৩
ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন শিক্ষক, অতঃপর…
ছবি: সংগৃহীত

এক সংগীত শিক্ষকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিলেন ছাত্রী। সেই অবস্থায় শিক্ষকের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় জনতা।

শুক্রবার (২১ জুলাই) ভারতের বিহার রাজ্যের বেগুসরাইতে এ ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে জানানো হয়, জনতার হাতে মার খাওয়া সংগীত শিক্ষকের নাম কিষাণ দেব চৌরাসিয়া। বয়স ৪০ বছর। তার কাছে হারমোনিয়াম শিখতো ওই ছাত্রী। পরে তার সঙ্গেই সম্পর্ক গড়ে উঠে শিক্ষকের। এই কথা জানাজানি হওয়ায় গত বৃহস্পতিবার কিষাণের বাড়িতে হামলা চালায় গ্রামের বাসিন্দারা।

Advertisement

গ্রামবাসীরা যখন দরজা ভেঙে বাড়িতে ঢোকে, তখন আপত্তিকর অবস্থায় ছিলেন সেই শিক্ষক ও ছাত্রী। এরপর দু'জনকে সেখানেই বেধড়ক মারধর করে কয়েকজন।

এদিকে বৃহস্পতিবারের সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় শুক্রবার। ভাইরাল ভিডিওতে দেখা যায়, নগ্ন অবস্থায় দাঁড়িয়ে সেই তরুণী। তাকে একাধিক জন মিলে একসঙ্গে মারছেন। এদিকে সংগীত শিক্ষকও নগ্ন অবস্থাতেই ছিলেন। তাকেও বেধড়কভাবে মারা হয়।

এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ওই ছাত্রীকে পাঠানো হয় থানায়। ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় মেয়েটিকে নির্যাতিতা হিসেবে গণ্য করছে পুলিশ।

স্থানীয় পুলিশের এসপি বলেন, ঘটনাটি ঘটেছে তেঘরা থানার আওতাধীন পাকথৈল গ্রামে। তাই তেঘরার এসডিপিওকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। ক্যামেরায় ধরা পড়া ব্যক্তিদের গ্রেফতার করতে বলা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে। যারা সেই শিক্ষকের বাড়িতে ঢুকে মারধর চালায়, তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। ভাইরাল ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!