শুক্রবার (২১ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে।
রুশ নৌবাহিনী কৃষ্ণসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে সামরিক মহড়া চালিয়েছে। মহড়ায় একটি রুশ প্রশিক্ষণ জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করা হয়।
.png)
মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেন, (নৌবাহিনী ও বিমানবাহিনীর এই) যৌথ মহড়ায় জাহাজ ও উড়োজাহাজগুলো সমন্বিত উদ্যোগের সময় নির্ধারিত এলাকাটিকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এ সময় সাময়িকভাবে কোনো নৌযান সেখানে প্রবেশ করতে পারেনি। সমুদ্রসীমা লঙ্ঘনকারী (প্রশিক্ষণ) জাহাজটিকে আটক করার জন্যও বেশ কিছু উদ্যোগ নেয়া হয়।
রাশিয়া সতর্ক করে, মস্কোর অংশগ্রহণ ছাড়া কৃষ্ণসাগরে শস্য পরিবহণের রুট তৈরি করা ঝুঁকিপূর্ণ।
কিয়েভ জানিয়েছে, রাশিয়া নিজেদেরকে প্রত্যাহার করে নিলেও তারা দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি অব্যাহত রাখতে প্রস্তুত ইউক্রেন।