ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নতুন প্রজন্মের পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ২২ জুন ২০২৩
নতুন প্রজন্মের পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া
ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রটি ১০ বা তার বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। বুধবার সামরিক একাডেমির নতুন স্নাতকদের উদ্দেশ্যে বক্তৃতায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন।

সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, পুতিন রাশিয়ার ‘ত্রি স্তরীয়’ পারমাণবিক শক্তির গুরুত্বের উপর জোর দিয়েছেন। সারমাট ক্ষেপণাস্ত্রটি ত্রি স্তরীয় অর্থাৎ স্থল, সমুদ্র বা আকাশ থেকে ছোড়া যায়।

তিনি বলেছেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো পারমাণবিক ত্রি স্তরীয় উন্নয়ন, যা রাশিয়ার সামরিক নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার একটি মূল গ্যারান্টি।

Advertisement

ক্ষেপণাস্ত্র মোতায়েন সম্পর্কে পুতিন বলেন, ইতিমধ্যে প্রায় অর্ধেক ইউনিট এবং গঠিত কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী অত্যাধুনিক ইয়ার ব্যবস্থায় সজ্জিত, সেনাদের অ্যাভানগার্ড হাইপারসনিক ওয়ারহেডসহ আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পুনরায় সজ্জিত করা হচ্ছে। 

তিনি জানান, প্রথম সারমাট লঞ্চারকে অদূর ভবিষ্যতে যুদ্ধের দায়িত্বে রাখা হবে।

গত সপ্তাহে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। পুতিন জানিয়েছেন, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!