স্থানীয় সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ‘স্থানীয় সময় রোববার রাত ১২টা ২০ মিনিটের সময় ইসরায়েলি বাহিনী ওই আগ্রাসন চালায়।’
সিরিয়ার ওই সামরিক সূত্র বলেছে, লেবাননের রাজধানী বৈরুতের দিক থেকে হোমস শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইসরায়েল।
.png)
ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর পরই সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং মধ্য আকাশে ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে হোমস শহরের কিছু বস্তুগত ক্ষতি হয়েছে।
তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, ‘সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ইসরায়েলি সেনারা হামলা চালায়।’
ওই মুখপাত্র দাবি করেন, ‘এর আগে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় সিরিয়া। জুন মাসের মাঝামাঝি সময়ে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে সর্বশেষ হামলা চালিয়েছিল। এরপর গত রাতে এই হামলা চালালো ইসরায়েলি সেনারা।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল দেশটির ওপর মাঝেমধ্যেই হামলা চালাতে থাকে। সেই ধারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।
সূত্র: আল-জাজিরা