গত মাসে বিবিসি নিউজের আরবি ভাষার সংস্করণ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ক্যাপটাগন নামের একটি মাদকের বাণিজ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরিবার ও সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ সদস্যরা জড়িত। ক্যাপটাগন হলো অ্যামফেটামিন ধরনের একটি মাদক।
সিরিয়ার তথ্য মন্ত্রণালয় বলেছে, বিবিসি কর্তৃপক্ষ ‘পেশাদারি মান’ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তবে সংবাদ সংস্থাটি জানিয়েছে তারা পক্ষপাতহীন ও স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখবে।
.png)
এর আগে সিরিয়ার সরকার মাদক বাণিজ্যে তাদের কোনো ধরনের সম্পৃক্ততার তথ্য অস্বীকার করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নও মাদক উৎপাদন ও রফতানির জন্য সিরীয় সরকারকে দায়ী করে থাকে। তাদের দাবি, বাশার আল-আসাদ এবং তার স্বজনদের দায় বেশি।
সিরিয়া সরকারের বিবৃতিতে বিবিসির ক্যাপটাগন সংক্রান্ত প্রতিবেদনের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি মাঝে-মধ্যেই উদ্দেশ্যমূলক ও মিথ্যা খবর প্রকাশ করে। বিবিসিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তার পরও তারা সন্ত্রাসী গোষ্ঠী এবং সিরিয়ার শত্রুদের বক্তব্যের ওপর ভিত্তি করে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে।
তবে বিবিসি বলছে, আরবি ভাষাভাষী পাঠক-শ্রোতাদের জন্য তারা নিরপেক্ষ সংবাদ ও তথ্য প্রকাশ করে যাবে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করার ঘটনা বিরল।