ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় রুশ বিমান হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ২৬ জুন ২০২৩
সিরিয়ায় রুশ বিমান হামলা, নিহত ১৩
ছবি: সংগৃহীত

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা একটি সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সোমবার সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এ বছর এটিই সিরিয়াতে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ বিমান হামলা।

সংস্থাটি জানায়, বিমান হামলায় নিহতদের মধ্যে নয়জনই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।

Advertisement

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, দেশটির সশস্ত্র বাহিনী রাশিয়ার বিমান হামলায় সহায়তা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!