ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে ভারী বর্ষণ: প্রাণহানি বেড়ে ৭৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৫, ৯ জুলাই ২০২৩
পাকিস্তানে ভারী বর্ষণ: প্রাণহানি বেড়ে ৭৬
ছবি: সংগৃহীত

অবিরাম বৃষ্টিপাত ও নজিরবিহীন বন্যার কারণে বিপর্যস্ত পাকিস্তান। গত ২৪ ঘণ্টায় অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে কয়েক দিনের বৃষ্টিপাতে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৭৬ জনে। এছাড়াও আহত হয়েছেন আরো ১৩৩ জন। 

রোববার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এই তথ্য জানিয়েছে।

এনডিএমএ দাবি করেছে, অবিরাম বর্ষণের কারণে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯জন প্রাণ হারিয়েছেন। এর ফলে বৃষ্টিপাতে প্রাণহানির সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মোট আহত হয়েছেন ১৩৩ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দেশজুড়ে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় এখন পর্যন্ত ৭৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

দেশটির এই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, তুমুল বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে পাঞ্জাবে। দেশটির এই প্রদেশে অন্তত ৪৮ জন, খাইবার পাখতুনখোয়ায় ২০ জন এবং বেলুচিস্তানে পাঁচজন মারা গেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পাকিস্তান
লিংক সফলভাবে কপি হয়েছে!