মাহনুরের মতে অভিনয়টা একেবারেই পারেন না শাহরুখ। শুধু অভিনয় দক্ষতা নিয়ে বলেই ক্ষান্ত হননি তিনি। টান দিয়েছেন কিং খানের চেহারা ধরেও। শাহরুখ দেখতে মোটেও ভাললো না বলে মন্তব্য তার।
পাকিস্তানের একটি শো-এ সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী শাহরুখ প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, শাহরুখ ভালো ব্যবসায়ী, নিজের প্রচারটা করতে পারেন ভালো করে। তাই বলে তিনি ভালো অভিনেতা একেবারেই নন।
.png)
পাশাপাশি অভিনেত্রী তার মন্তব্যে এটাও স্পষ্ট জানান, শাহরুখ খানের ব্যক্তিত্ব নাকি তারিফ করার মতো। তবে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করলে তিনি শেষের দিকেই থাকবেন। মাহনুরের কথায়, ওর ব্যক্তিত্ব ও এমনই যে, ওকে দেখতে সুন্দর লাগে। ওর মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যা বহু সুন্দর দেখতে মানুষের মধ্যে পাওয়া যায় না। তাই তাদের কেউ খেয়ালও করে না।
এদিকে মাহনুরের এমন কথায় নাখোশ হয়েছেন শাহরুখের অনুরাগীরা। কেউ বলেছেন, ‘কী সব ভুলভাল কথা বলছেন! শাহরুখ যেমন ভালো অভিনেতা, সেই সঙ্গে তিনি একজন কিংবদন্তি। কারও মতে, ‘আমার মনে হয়, শাহরুখের নাম ব্যবহার করে আপনি প্রচারের আলোয় আসতে চাইছেন।’
সবশেষ মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমা। এ ছবির মাধ্যমে দীর্ঘ চার বছর পর বি-টাউনে ফিরেছেন কিং খান। এরপরের ইতিহাস সবার জানা। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জাওয়ান’ ও ‘ডানকি’ নামের দুটি ছবি।