সম্প্রতি দেশটিতে চালামান জঙ্গি গোষ্ঠীর হামলার মধ্যে এই ঘটনা ঘটল। সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে দায়িত্বে থাকা তিন সেনা সদস্য নিহত হন। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে আল-কায়েদার সঙ্গে যুক্ত ইসলামী জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত।
.png)
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আত্মঘাতী বোমা বহনকারী ব্যক্তি নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে। বোমা বহন করে ওই ব্যক্তি চেক পোস্টে যায়। এ সময় দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসলে বিস্ফোরণ ঘটায়। এতে তিন সেনা সদস্য নিহত হন।
এদিকে বৃহস্পতিবার আফগান সীমান্তের কাছে একটি উপজাতীয় জেলায় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময় জঙ্গিরা একজন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে হত্যা করে। ৩৩ বছর বয়সী নিহত ওই সেনা কর্মকর্তা খাইবার অঞ্চলে একটি অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন।
সেনা কর্মকর্তা হত্যার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। তবে আত্মঘাতী বোমা হামলার দায় এখনো নেয়নি কেউ।