ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টাইটানের যেসব অংশ খুঁজে পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ২৩ জুন ২০২৩
টাইটানের যেসব অংশ খুঁজে পাওয়া গেছে
টাইটান - ফাইল ছবি

জাহাজ থেকে দুরবর্তীভাবে চালিত ডুবোযানের (আরওভি) মাধ্যমে টাইটানের ৫টি গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

বৃহস্পতিবারের (২২ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

যেসব অংশ পাওয়া গেছে তার মধ্যে ছোট সাবমেরিনটির অবতরণ ফ্রেম, শঙ্কু আকৃতির পেছনের অংশ অন্যতম। বাকি টুকরোগুলো ডুবোযানটির বিভিন্ন অংশের।

Advertisement

টাইটানিক ধ্বংসাবশেষ থেকে মাত্র ১ হাজার ৬০০ ফুট নিচে সমুদ্র তলদেশে এসব অংশের সন্ধান মিলেছে।

আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রোববার (১৮ জুন) পাঁচ পর্যটকসহ হারিয়ে যায় সাবমেরিন ‘টাইটান’। যাত্রা শুরুর একঘণ্টা ৪৫ মিনিট পরই পানির উপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সমুদ্রতলদেশে এটি বিস্ফোরিত হয়েছিল বলে ধারণা করছে মার্কিন কোস্ট গার্ড। কেননা মূল জাহাজের সঙ্গে টাইটানের যোগাযোগ ছিন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের নিচে ‘অসঙ্গতিপূর্ণ শব্দ’ শনাক্ত হয়েছিল বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: টাইটানিক
লিংক সফলভাবে কপি হয়েছে!