ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টাইটানিকের পাশেই টাইটানের ধ্বংসাবশেষ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৮, ২৩ জুন ২০২৩
টাইটানিকের পাশেই টাইটানের ধ্বংসাবশেষ!
ছবি: সংগৃহীত

সমুদ্রের তলদেশে পাওয়া ধ্বংসাবশেষ ডুবোযান টাইটান সাবমার্সিবলের বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।

সিএনএন জানায়, নিখোঁজ টাইটানিক সাবমার্সিবলের অনুসন্ধান এলাকার মধ্যে আবিষ্কৃত ধ্বংসাবশেষ টাইটান সাবমার্সিবলের বাহ্যিক অংশ বলে নির্ণয় করা হয়েছে।

টাইটান জাহাজের ক্রু ক্যাপসুলের অনুসন্ধান অব্যাহত রয়েছে। 

Advertisement

ধ্বংসাবশেষটি টাইটানিক জাহাজ থেকে প্রায় ৫০০ মিটার (প্রায় এক মাইলের এক তৃতীয়াংশ) দূরে সমুদ্রের তলদেশে অবস্থিত ছিল এবং এটি স্থানীয় সময় সকাল ৮:৫৫ মিনিটে পাওয়া যায়।

ইউএস কোস্ট গার্ডের মতে, এটি দূরবর্তী একটি অত্যাধুনিক ডুবোযানের মাধ্যমে আবিষ্কৃত হয় যা সমুদ্রতল অনুসন্ধান করছিল।

অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টার জন্য একটি জরুরি সময়ে আবিষ্কারটি এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সাব এবং এর পাঁচজন যাত্রী সাবের প্রায় ৯৬ ঘণ্টা লাইফ সাপোর্টের সীমাতে পৌঁছে যাবে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!