ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাঁচ স্ত্রী রয়েছেন, ষষ্ঠ বিয়ে করতে বেরাতে আসা তরুণীকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ২১ জুন ২০২৩
পাঁচ স্ত্রী রয়েছেন, ষষ্ঠ বিয়ে করতে বেরাতে আসা তরুণীকে অপহরণ
প্রতীকী ছবি

আগেই বিয়ে করেছেন পাঁচটি। সেই পাঁচজন স্ত্রী থাকতেও ষষ্ঠ বিয়ে করতে বেরাতে আসা এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 

অভিযোগটি ভারতের উত্তরপ্রদেশে শামলি জেলার রশিদের বিরুদ্ধে। ১৯ বছর বয়সী ঐ তরুণীকে অপহরণের পর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। খবর- আনন্দবাজার।

পুলিশ সূত্রে খবর, ঐ তরুণী চার দিন আগে মামার বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যেরা জানতে পারেন, অভিযুক্ত রশিদ তরুণীকে অপহরণ করে বিয়ে করেছেন। এর পরই থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তরুণীর বাবা-মা। 

Advertisement

অভিযোগ- পুলিশে এফআইআর দায়েরের খবর পেয়ে অভিযুক্ত ঐ তরুণীর বাবা-মাকে হেনস্থা করেন এবং তাদের ছোট মেয়েকেও অপহরণ করার হুমকি দেন।

তরুণীকে বিয়ের আগে অভিযুক্ত তার ধর্ম পরিবর্তন করেন বলেও অভিযোগ তরুণীর পরিবারের। 

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বজরং দলের সদস্যেরা থানার বাইরে বিক্ষোভ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি করেন। ঐ তরুণী বৃহস্পতিবারের মধ্যে বাড়ি না ফিরলে বিক্ষোভ দেখাতে তারা রাস্তায় নামবেন বলেও জানিয়েছেন বজরং দলের সদস্যরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রশিদের বিরুদ্ধে এর আগেও চাপরাউলী থানায় একাধিক মামলা রয়েছে। 

পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: অপহরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!