ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ২০ জুন ২০২৩
কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির কড়ই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগে নারীসহ ৭ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা হয়েছে।

গত শনিবার (১৭ জুন) আদমদীঘি থানায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বেজার গ্রামের ওই ছাত্রীর বাবা বাদী হয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আউশ্যাগাড়ী গ্রামের আবু সাইদ শাহার ছেলে শাকিল শাহা (২১), মনির শাহার ছেলে আব্দুল মজিদ শাহা (২৫) ও নুরজাহান বেগমসহ (৪৫) ৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। তবে পুলিশ ভিকটিম উদ্ধার কিংবা অপহরণকারীদের কাউকে এখনো আটক করতে পারেনি।

মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি বেজার গ্রামের ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার সময় শাকিল শাহা উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ছাত্রীর বাবা ওই ছেলের পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হন। একপর্যায়ে গত ২৪ মে বিদ্যালয়ে যাওয়ার পথে আদমদীঘির গাড়োহালী বুড়ার পুকুর নামক স্থানে পৌঁছালে আসামিরা পরস্পরের যোগসাজশে ছাত্রীর পথরোধ করে একটি সিএনজিতে তুলে নিয়ে অপহরণ করেন। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় গত শনিবার অপহরণ মামলা দায়ের করেন।

Advertisement

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।   

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: অপহরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!