শনিবার রাতে উপজেলার শেরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
অপহরণকারীরা হলেন- উপজেলার শেরপুর গ্রামের মাজহারুল ইসলামের স্ত্রী সুমি আক্তার, জসিম উদ্দিনের ছেলে আসাদ ও বোরহানউদ্দিন থানার দক্ষিণ দালালপুর গ্রামের রাজু আহম্মেদ ছেলে হৃদয় আহম্মেদ।
.png)
অপহৃত আব্দুল্লাহ পুলিশকে জানায়, অপহরণকারীরা লবণ ব্যবসার জন্য অগ্রিম টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২ জুন অপহরণকারী সুমি আক্তার তাকে নান্দাইল থানার নিজ বাড়ি শেরপুর গ্রামে নিয়ে আসেন এবং সুমির বাড়ির একটি রুমের ভেতর আটকিয়ে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। মৃত্যুর ভয় দেখিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ সময় অপহরণকারীরা আব্দুল্লাহকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন। অপহৃত ব্যক্তি প্রাণের ভয়ে তার আত্মীয় স্বজনদের নিকট থেকে অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৭০ হাজার টাকা দেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানায় একটি অপহরণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কি-না পুলিশ সেটি খতিয়ে দেখছে।