ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টেক্সাসে উপকূলে ভেসে এলো কয়েক হাজার মৃত মাছ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩১, ১২ জুন ২০২৩
টেক্সাসে উপকূলে ভেসে এলো কয়েক হাজার মৃত মাছ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য টেক্সাস অঙ্গরাজ্যের উপসাগরীয় উপকূলের একটি সমুদ্র সৈকতে কয়েক হাজার মৃত মেনহাডেন মাছ ভেসে এসেছে।

রোববার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, উপকূলের কুইন্টানা বিচ কাউন্টি পার্ক থেকে প্রায় ৯ দশমিক ৭ কিলোমিটার দূরে ব্রাজোস নদীর মুখের কাছে ব্রায়ান বিচের শেষ প্রান্তে মৃত মাছগুলো পাওয়া গেছে।

Advertisement

আরো পড়ুন>> ১ হাজার ফিলিস্তিনি পরিবারকে হজ পালনে বিশেষ আতিথেয়তা দেবে সৌদি

পার্কের কর্মকর্তারা শুক্রবার থেকে উপকূলের পানিতে ভেসে থাকা অসংখ্য মৃত মাছের ছবি প্রকাশ করে বলেছেন, অগভীর পানি এবং সূর্যালোকের অভাব উপকূলে অক্সিজেনের মাত্রা হ্রাস করে এই ‘বিপর্যয়’ সৃষ্টি করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান পরিচ্ছন্নতার প্রচেষ্টা সত্ত্বেও আরো হাজার হাজার মাছ উপকূলে ভেসে আসার আশঙ্কা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!