এতে দেখা যায়, রাস্তার পাশের ড্রেন থেকে পানি তুলে ডাবের ওপর ছিটিয়ে দিচ্ছেন এক বিক্রেতা। এভাবে বেশ কয়েকবার পানি তুলে গাড়িভর্তি ডাব ভেজাচ্ছিলেন তিনি।
এই দৃশ্য দূর থেকে কেউ ভিডিও করেন এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এরপর সেটি দ্রুত ভাইরাল হয়। তীব্র সমালোচনার মুখে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় অভিযুক্ত বিক্রেতাকে।
.png)
আরো পড়ুন>> মিশরে ৭৫৫ বছরের পুরোনো মসজিদ পুনরায় চালু
জানা যায়, সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নয়ডা শহরে।
পুলিশের তথ্যমতে, বিক্রেতার নাম সামির। ২৮ বছর বয়সী এ যুবক রাজ্যের বারেলি জেলার বাসিন্দা। গত রোববার (৪ জুন) ডাবের ওপর ড্রেনের পানি ছিটানোর ভিডিও ভাইরাল হয়।
স্থানীয় বিসরাখ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিল কুমার রাজপুত বার্তা সংস্থা পিটিআই’কে জানান, সামিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭০ ধারায় (বিপজ্জনক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন মারাত্মক কাজ) মামলা করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে বলে এক টুইটে জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ।
#CaughtOnCam: A roadside vendor was arrested in Uttar Pradesh’s Noida after a video went viral on social media purportedly showing him sprinkling drain water on coconuts#Noida #viralvideo #OnCam #Coconuts #sewage #IndiaNews
— News18 (@CNNnews18) June 6, 2023
Read: https://t.co/9qBQMLW13m pic.twitter.com/uND28RZV2Q
সূত্র: এনডিটিভি