ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সরকারি কর্মকর্তাদের কাছে ‘বিয়ের পাত্রী’ চেয়ে যুবকের আবেদন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ৬ জুন ২০২৩
সরকারি কর্মকর্তাদের কাছে ‘বিয়ের পাত্রী’ চেয়ে যুবকের আবেদন!
ছবি: প্রতীকী

খবরের কাগজে পাত্রী চাই বিজ্ঞাপন তো প্রায়ই চোখে পড়ে। তবে সরকারি কর্মকর্তাদের কাছে পাত্রীর জন্য আবেদন করেছেন কেউ, এমন খবর শুনেছেন কখনও? ভারতের রাজস্থানে ঘটেছে এমনই এক অদ্ভুদ ঘটনা।

সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটির এক যুবক সরকারি কর্মকর্তাদের কাছে একটি আবেদনপত্র জমা করেছেন, সেখানে তিনি দাবি করেছেন, তার পাত্রী চাই।

গত ৩ জুন সরকারের উদ্দেশে বছর চল্লিশের ওই যুবক একটি চিঠি লেখেন। সিকরাই মহকুমার গঙ্গাদওয়াড়ি গ্রামের বাসিন্দা কাল্লু মাহওয়ার চিঠিতে লেখেন, ‘‘আমি বড্ড একা। বাড়ির সব কাজ সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। আমায় সাহায্য করুন, আমার একটা বৌ চাই।’’

Advertisement

আরো পড়ুন>> জোরে গাড়ি চালানোয় এক কোটি ৩৮ লাখ টাকা জরিমানা

চিঠিতে যুবক জানিয়েছেন যে তার কেমন বৌ চাই। চিকন, ফর্সা, ৩০-৪০ বছর বয়সী, ঘরের কাজে নিপুণা কন্যার খোঁজ করছেন ওই যুবক।

মজার বিষয়, যুবকের দাবি ওই এলাকার তহশিলদার, হরিকিশান সাইনি ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে সামাল দিচ্ছেন। এই আবেদনপত্রটি তিনি পাটোয়ারির কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তাকে যুবকের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে বার করার জন্য একটি দল গঠন করারও নির্দেশ দিয়েছেন।

হরিকিশান সাইনি জানিয়েছেন, এ রকম একটা চিঠি তারা পেয়েছেন বটে, তবে এই চিঠির বিষয় কোনও পদক্ষেপ নেয়া হয়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!