গত শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী ও মডেল-অভিনেতা আরেফিন জিলানী সাকিবের বিয়ের অনুষ্ঠানে হাজির হন দীঘি।
এদিন নিজের বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দীঘি বলেন, এটা আমাকে মনে হয়, ৫-৭ বছর পরে জিজ্ঞেস করলে একটা ডেট বলতে পারব। আপাতত বলতে পারছি না।
.png)
তিনি যোগ করেন, সাধারণত বিয়েতে একটু সাজগোজ করতে হয়। সব সময় শুটিংয়ের জন্য সাজি, আজ একান্ত নিজের জন্যই সেজেছি। তবে বউ সাজাটা বেশ আনন্দের। যেভাবেই বউ সাজানো হোক না কেন, কেউ যদি সেজে বলে আমি বউ- এটা বললেই মনে হয় সুন্দর লাগে।
এ সময় দীঘি জানান, অনেক দিন পর কোনো বিয়ের দাওয়াতে এসেছি। অনেকের সঙ্গেই দেখা হলো, বেশ ভালো লাগছে। নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা।