ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনের খনিতে ভয়াবহ ভূমিধস, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ৫ জুন ২০২৩
চীনের খনিতে ভয়াবহ ভূমিধস, নিহত ১৯
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে।

রোববার (৪ জুন) প্রদেশটির দক্ষিণে লেশান শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, খনির শ্রমিকরা যেখানে থাকত, তার ওপর পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। মূলত ওই এলাকায় দুর্ঘটনার আগে থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল।

Advertisement

আরো পড়ুন>> গোপন বৈঠকে বিশ্বের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা

বৃষ্টিপ্রধান গ্রীষ্মকালে চীনের গ্রামীণ এবং পার্বত্য অঞ্চলে ভূমিধস একটি নিয়মিত সমস্যা। দুর্ঘটনা কবলিত এলাকাটি প্রাদেশিক রাজধানী চেংডু থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে একটি পার্বত্য অঞ্চলে অবস্থিত। নদীঘেরা পাহাড়ি এলাকাটিতে প্রায় ৪০ হাজার মানুষের বাস। যাদের জীবিকা মূলত বনায়ন, বিদ্যুৎ উৎপাদন, কৃষি এবং অন্যান্য শিল্পের ওপর নির্ভরশীল।

ঘন জঙ্গলবেষ্টিত সিচুয়ানের বেশিরভাগ এলাকাই দুর্যোগপূর্ণ। ২০১৭ সালে প্রবল বর্ষণের ফলে প্রদেশটিতে ভয়াবহ ভূমিধসে জিনমোর নামে একটি পাহড়ি গ্রাম পুরোপুরি মাটিচাপা পড়েছিল। ওই ঘটনায় ৬০টির বেশি বাড়িঘর মাটিচাপা পড়ে। ২০১৯ সালেও ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে একটি রেলওয়ে সেকশন ও সেখানে কর্তব্যরত লোকজন চাপা পড়েছিলেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!