ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাদের। ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরের নাম প্রতাপ যাদব। তার বয়স ২২ বছর। ৩০ মে তার সঙ্গে বিয়ে হয় পুষ্পার। পুষ্পার বয়স ২০ বছর। বিয়ের অনুষ্ঠান শেষে নিজেদের ঘরে প্রবেশ করেন বর এবং বধূ। পরের দিন সকালে তাদের মরদেহ উদ্ধার হয়।
.png)
আরো পড়ুন>> নিঃসন্তান বোনকে নিজের সদ্যজাত শিশু উপহার দিলেন মা
বন্ধ ঘরে বর-বধূর মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেন আত্মীয়-স্বজন। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ২ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এসপি প্রশান্ত বর্মা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ২ জনের। একই চিতায় বর-বধূকে দাহ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন গ্রামের বহু মানুষ।
সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার