ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

বিয়ের দিনেই বন্ধ লিফটে ২ ঘণ্টা সময় কাটলো বর-কনের!

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৯:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
বিয়ের দিনেই বন্ধ লিফটে ২ ঘণ্টা সময় কাটলো বর-কনের!
ফাইল ছবি

বিয়ের দিনেই ঘটল বিপত্তি। পনব ঝাঁ ও ভিক্টোরিয়া ঝাঁর জীবনের এই বিশেষ দিনে ঘটেছে আরেকটি মনে রাখার মতো ঘটনা। টানা দুই ঘণ্টা লিফটের মধ্যে আটকে থাকতে হয় তাদের।

গত ১৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যের গ্র্যান্ড বোহেমিয়ান হোটেলে বসেছিল বিয়ের আসর। সেখানের শ্যারলোট শহরের ওই হোটেলে পনব ঝাঁ ও ভিক্টোরিয়া ঝাঁর বিয়ে হয়। বিয়ের রিসেপশন ছিল ওই হোটেলের ১৬ তলায়। বিয়ের অনুষ্ঠান শেষ করে নবদম্পতি ১৬ তলায় যাওয়ার জন্য লিফটে ওঠেন। তারপরেই ঘটে অঘটন। উঠতে শুরু করার পরেই মাঝপথে থেমে যায় লিফট। ভেতরে আটকা পড়েন তারা।

বিয়ের দিনের এই ভয়ের অভিজ্ঞতা এখনও তাড়া করছে পণবকে। তিনি বলেন, লিফটে ওঠার পরেই এই ঘটনা ঘটে। আমরা পাঁচ ফুট মত ওঠার পরই লিফটটি হঠাৎ থেমে যায়। এর কিছুক্ষণ পর লিফটের দরজা খুলে যায়। আমি সামনে ও পেছনে কংক্রিটের দেওয়াল দেখতে পাই। আমার তখন মনে হতে থাকে, এটা স্বাভাবিক ঘটনা নয়। আমরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম।

Advertisement

প্রথমে ভয় পেলেও মাথা ঠান্ডা রাখেন তিনি। অবশ্য ওই লিফটে অবশ্য শুধু নবদম্পতি ছিলেন না। তাদের সঙ্গে ছিলেন পরিবারের আরও চারজন সদস্য। এর মধ্যে একজন ভিক্টোরিয়ার বোন। লিফটে আটকে পড়ার পর নবদম্পতির সঙ্গে থাকা অন্যরা সাহায্যের অপেক্ষায় থাকেন। এর মধ্যেই ছবি তুলে অন্যদের পাঠান তারা। তাদের আত্মীয়রা এটা জানার পরে ঘাবড়ে যান।

কী হবে ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন তারা। সঙ্গে সঙ্গে তারা জানান স্থানীয় ইমারজেন্সি সার্ভিসকে। বিশেষ বাহিনীর সদস্যরা এসে উদ্ধার করেন ওই ৬ জনকে। ওই সদস্যদের চেষ্টায় ২ ঘণ্টা লিফটে আটকে থাকার পর মুক্তি পান নবদম্পতি।

ভিক্টোরিয়া বলেন, সেই সময়ে আমাদের প্রতিটি মুহূর্ত মনে হচ্ছিল কঠিন সময়। এই রকম অভিজ্ঞতা আগে কোনোদিন হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!