ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে গোলাগুলি, শিশুসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ১ জুন ২০২৩
যুক্তরাষ্ট্রে গোলাগুলি, শিশুসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

পুলিশ জানায়, লেবানন আবাসিক এলাকার একটি বাড়িতে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৮ ও ৯ বছরের দুই শিশু। নিহতের তালিকায় রয়েছেন ১৯ বছরের এক যুবক। অবশ্য, অস্ত্রোপচারের পর প্রাণে বেঁচে গেছেন ৩৩ বছরের এক ব্যক্তি।

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে পাঁচদিনে বন্দুক হামলায় নিহত ১৬

Advertisement

পুলিশের দাবি, তারা সবাই ইহুদি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেঁচে যাওয়া ব্যক্তিই ছিলেন হামলার টার্গেট। বাকিরা ঘটনাস্থলে উপস্থিত থাকায় দুর্ভাগ্যক্রমে প্রাণ হারায়।

এদিকে, এ ঘটনায় সোয়াট টিম চারপাশে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!