ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি নাগরিকের গুলিতে এক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২৭ মে ২০২৩
ইসরায়েলি নাগরিকের গুলিতে এক ফিলিস্তিনি নিহত
ফাইল ছবি

যুগ যুগ ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলছে সংঘর্ষ। এই সংঘর্ষের ফলে ফিলিস্তিনে প্রতিদিনই একাধিক হামলা চালায় দখলদার ইসরায়েল। এবার ইসরায়েলের হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অধিকৃত পশ্চিম তীরে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর হাতে আরো এক ফিলিস্তিনি নিহতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহতের নাম আলা কায়সিয়াহ (২৮), তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরনের দক্ষিণে ২৮ বছর বয়সী আলা কায়সিয়াহকে ‘দখলদাররা’ গুলি করে হত্যা করেছে। 

Advertisement

আরো পড়ুন>> কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্র-ব্রিটেনের যুদ্ধজাহাজ, রাশিয়ার হুঁশিয়ারি

তবে ইসরায়েলের দাবি, নিহত ফিলিস্তিনি যুবক তেনে ওমারিম বসতিতে একজন ইসরায়েলিকে ছুরিকাঘাত করার চেষ্টা করেন। এসময় একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে।  

ইসরায়েলি বাহিনী বলছে, সশস্ত্র ওই হামলাকারীকে আটক করা হয়েছে এবং ইসরায়েলি বাসিন্দাকে অক্ষত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ। তা সত্ত্বেও পশ্চিম তীরে একের পর এক বসতি স্থাপন করে চলেছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!