ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনি ব্যক্তিকে হেনস্তা, তিন ইসরায়েলি সেনার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১০, ২৫ মে ২০২৩
ফিলিস্তিনি ব্যক্তিকে হেনস্তা, তিন ইসরায়েলি সেনার কারাদণ্ড
ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শত্রুতা অনেক পুরোনো। প্রায় প্রতিদিনই ফিলিস্তিনে হামলা চালায় ইসরায়েল। কিন্তু এবার ফিলিস্তিনি এক ব্যক্তিকে হেনস্তা করা এবং ঘটনার তদন্তে বাধা দেওয়ার অপরাধে তিন ইসরায়েলি সেনাকে কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের সামরিক আদালত। 

বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের জন্য তিনজনকে দোষী সাব্যস্ত করে তাদেরকে এই সাজা দেয় দেশটির সামরিক আদালত।

সামরিক বিবৃতিতে বলা হয়, দু’জনকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তৃতীয় ব্যক্তিকে দেওয়া হয়েছে ৪০ দিনের কারাদণ্ড। আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার জন্য সবাইকে পদচ্যুত করা হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

ক্ষমতার অপব্যবহার এবং হুমকি দেওয়ার জন্য অভিযুক্ত হয়েছেন আরো এক সেনা সদস্য। তার মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেলে তাকেও শাস্তি দেওয়া হবে।

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের শত শত মামলার তদন্ত বা শাস্তি না হওয়ায় মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই ইসরায়েল সরকারকে অভিযুক্ত করে। এবার তাদের  বিরুদ্ধে এই শাস্তির কারণে মানবাধিকার সংস্থাগুলো সন্তুষ্টি প্রকাশ করবে।

ইসরায়েলের তথ্য অনুসারে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের ‘কথিত অপরাধের’ ১ হাজার ২৬০টি মামলা হয়েছে; যার মধ্যে ৪০৯টি ফিলিস্তিনি জনগণকে হত্যার সঙ্গে জড়িত। এর মধ্যে কয়েকটি অভিযোগের নাম মাত্র তদন্ত হলেও অধিকাংশই আমলে নেয়নি প্রশাসন।

সূত্র: আল জাজিরা 

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!