ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাখমুত শুধু আমাদের হৃদয়ে রয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ২১ মে ২০২৩
বাখমুত শুধু আমাদের হৃদয়ে রয়েছে: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

গতকাল ইউক্রেনের বাখমুত অঞ্চল পুরোপুুরি দখলের দাবি জানিয়েছে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘বাখমুত সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।’ কিন্তু রাশিয়া এই শহরটি দখল করেছে তা অস্বীকার করেছেন তিনি।

রবিবার পূর্ব ইউক্রেনের এই শহর নিজেদের নিয়ন্ত্রণে আছে কি না জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘এটি একটি দুঃখের বিষয়, এটি একটি ট্র্যাজেডি, কিন্তু আজকের জন্য বাখমুত শুধু আমাদের হৃদয়ে রয়েছে।’

Advertisement

আরো পড়ুন>> রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর চমকপ্রদ কিছু তথ্য

জাপানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে তার কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। তার কার্যালয় পরে সাংবাদিকদের কাছে স্পষ্ট করে দেয় যে, জেলেনস্কি অস্বীকার করেছেন যে শহরটি রাশিয়ার দখলে গিয়েছে। 

এর আগে শনিবার রাশিয়া দাবি করে, তারা ধ্বংসপ্রাপ্ত পূর্ব ইউক্রেনের শহরটি পুরোপুরি দখল করেছে, যা সত্য হলে ১৫ মাসের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটবে।

জেলেনস্কি আরো বলেছেন, ‘এটি ট্র্যাজেডি। জায়গাটিতে আর কিছুই নেই।’ তবে বাখমুত দখলের দাবি এখনো স্বীকার করেনি কিয়েভ। 

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!