ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়াকে টুকরো টুকরো করতে চায় পশ্চিমারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ২০ মে ২০২৩
রাশিয়াকে টুকরো টুকরো করতে চায় পশ্চিমারা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেড়েছে ব্যাপক উত্তেজনা। এর আগে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। এছাড়াও রাশিয়ার সঙ্গে সকল ব্যবসা-বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এবার এই বিষয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অভিযোগ করেন পশ্চিমারা রাশিয়াকে টুকরো টুকরো করতে চায়। তবে, রাশিয়ার বিরুদ্ধে যতো প্রোপাগান্ডা প্রচার করা হবে রুশ সমাজ ততো বেশি ঐক্যবদ্ধ হবে বলেও মনে করেন তিনি। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা দিয়ে কোনো কিছুই করতে পারবে না বলে জানিয়েছেন তিনি। 

শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার ‘কাউন্সিল অন ইন্টারএথনিক রিলেশন্সে’ দেয়া এক ভাষণে এ অভিযোগ করেন তিনি। পুতিন বলেন, তারা বলছে, রাশিয়াকে বহু ডজন রাষ্ট্রে বিভক্ত করে ফেলতে হবে।

Advertisement

আরো পড়ুন>> মিয়ানমারে মোখার আঘাতে প্রাণ গেলো ১১৭ রোহিঙ্গার

তিনি বলেন, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো যত বেশি নিষেধাজ্ঞা আরোপ করবে তত বেশি এদেশের মানুষের ঐক্য ও সংহতি জোরদরার হবে। তিনি বলেন, রাশিয়ার শত্রুরা বিভিন্ন এজেন্ট ও প্রান্তিক মানুষদের ব্যবহার করে এদেশের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের চিরকালের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষরা দেশের অভ্যন্তরে তাদের এজেন্টদের ব্যবহার করছে, সেইসাথে বিভিন্ন ধরনের এজেন্ট ও প্রান্তিক ব্যক্তিদের নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের দেশকে ভিতর থেকে আঘাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভ্লাদিমির পুতিন বলেন, আমাদের মনে রাখতে হবে শত্রুদের এজেন্টরা তৎপর রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রতিপক্ষ শক্তিগুলো এজেন্টদের ব্যবহার করা অব্যাহত রাখবে।

সূত্র: পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!