ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়েবাড়িতে ঢুকে গুলি করে গ্যাংস্টারকে খুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২০, ২৯ মে ২০২৩
বিয়েবাড়িতে ঢুকে গুলি করে গ্যাংস্টারকে খুন
অমরপ্রীত সামরা - ফাইল ছবি

সুদূর কানাডায় বিয়েবাড়িতে নাচতে নাচতে খুন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক পঞ্জাবি গ্যাংস্টার।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতের নাম অমরপ্রীত সামরা। কানাডার পুলিশের তালিকায় সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী হিসাবে তার নাম নথিভুক্ত ছিল। তাকে কে হত্যা করেছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

কানাডা থেকে প্রকাশিত সংবাদপত্র ‘ভ্যাঙ্কুভার সান’-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ভ্যাঙ্কুভারের ফ্রেসারভিউ ব্যাঙ্কোয়েট হলে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই নিমন্ত্রিত ছিলেন অমরপ্রীত এবং তার ভাই রবিন্দর। বিয়েবাড়িতে সেই সময় চলছিল নাচাগানা। তাতে যোগ দিয়েছিলেন অমরপ্রীতও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অমরপ্রীত এবং তার ভাই দু’জনেই ভ্যাঙ্কুভারের কুখ্যাত ইউএন গ্যাং (ইউনাইটেড নেশনস গ্যাং)-এর সদস্য। গ্যাংওয়ারের কারণেই তার প্রাণ গিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

আরো পড়ুন>> শতাব্দীর উষ্ণতম দিন দেখলো সাংহাই

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, রাত দেড়টা নাগাদ বিয়েবাড়িতে চলছিল নাচের আসর। সেখানেই নাচছিলেন অমরপ্রীতও। এই অবস্থায় আচমকাই বাজনা বন্ধ হয়ে যায়। কেন বাজনা বন্ধ হল তা জানতে ডান্স ফ্লোর থেকে নেমে আসেন অমরপ্রীত। সেই সময়ই তাকে পর পর গুলি করা হয়। বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন গ্যাংস্টার। রক্তে ভেসে যায় এলাকা। হুড়োহুড়ির সুযোগ নিয়ে এলাকা ছেড়ে পালায় আততায়ীরা। অমরপ্রীতকে উদ্ধার করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

কানাডা পুলিশ সূত্রে খবর, অমরপ্রীত নিজে কুখ্যাত গ্যাংস্টার। তার বিরুদ্ধে কানাডায় একাধিক মামলাও চলছে। ২০২২-এর অগস্টে কানাডা পুলিশ একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ১১ জনের নাম রয়েছে। মানুষকে বলা হয়, ওই ১১ জনের থেকে সাবধান থাকতে। কারণ ওই ১১ জন কানাডার সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী। সেই ১১ জনের মধ্যে ৯ জনই ভারতীয় বংশোদ্ভূত পঞ্জাবি। তাদেরই অন্যতম অমরপ্রীত এবং তার ভাই রবিন্দর।

এদিকে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা অনুসন্ধান করে বের করার চেষ্টা করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!