ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্কের দ্বিতীয় দফা নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৮, ২৮ মে ২০২৩
তুরস্কের দ্বিতীয় দফা নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি
ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন তুরস্কের জনগণ। প্রথম দফায় কাঙ্ক্ষিত ফল না আসায় রোববার দেশটিতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। এরদোগান নাকি কেমাল কিলিচদারোগলু–কে হচ্ছেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট, তা নির্ধারণ হবে আজ।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই রান-অফ নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। এমনকি গত ১৪ মে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যত মানুষ ভোট দিয়েছিলেন, রান-অফে ভোটের সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

১৪ নভেম্বর একসঙ্গে দেশটির সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় সংসদ সদস্য পদেও ভোট দিয়েছিলেন ভোটাররা। কিন্তু এবার যেহেতু শুধুমাত্র প্রেসিডেন্ট পদে ভোট দিতে হচ্ছে ফলে অনেকে আগ্রহ নিয়ে ভোট দিতে আসছেন। এছাড়া যারা আসছেন তারাও খুব দ্রুত ভোট দিতে পারছেন।

Advertisement

আরো পড়ুন>> জড়িয়ে ধরে ব্যাংক ডাকাতি থামালেন তিনি!

স্থানীয় সময় সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার পরই ভোটারদের সারি দীর্ঘ হতে থাকে।

ইস্তাম্বুল থেকে সাংবাদিক সিনেম কোসেগলো বলেছেন, ’১৪ মের ভোট ছিল তিন প্রার্থীর মধ্যে একজনকে বেঁছে নেওয়া, সঙ্গে ছিল সংসদীয় নির্বাচন। আর ওই সময় ভোটের লাইনেও ধীরগতি দেখা যায়, কারণ সাধারণ মানুষ বিশাল ব্যালটে ভোট দিতে সমস্যায় পড়ছিলেন।’

এদিকে গত ১৪ মে যে প্রেসিডেন্ট নির্বাচন হয় এতে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেন সিনান ওগান, রিসেপ তাইয়েপ এরদোগান এবং কেমাল কিলিচদারোগলু। তাদের কেউই নির্বাচনে এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। ফলে এ নির্বাচন রান-অফে গড়ায়। এতে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া এরদোগান ও কেমাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো পড়ুন>> ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন মোদি

রান-অফ নির্বাচনের জন্য যে ব্যালট তৈরি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, এরদোগান ও কেমালের ছবি রয়েছে। আর নিচে দুটি বৃত্তাকার ঘর রয়েছে। ভোটাররা ভোট প্রদান করে ব্যালটটি একটি খামে ঢুকিয়ে সেটি বাক্সে ঢুকিয়ে দিচ্ছেন।

আল-জাজিরা আরো জানিয়েছে, এবারের নির্বাচনের প্রথম ধাপে মোট ভোটারের ৮৮ শতাংশ তাদের ভোট প্রদান করেন। মানে ওই সময় প্রায় ৮০ লাখ ভোটার ভোট দেননি।

যারা প্রথম ধাপে ভোট দেননি তাদের মধ্যে অনেকে এবার ভোট দেবেন এবং একটি পার্থক্য গড়ে দেবেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!