ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্কে নির্বাচনে ভোট দিলেন বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৮, ১৪ মে ২০২৩
তুরস্কে নির্বাচনে ভোট দিলেন বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সুলতান কোসেন নামের বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ ভোট দিয়েছেন। তার উচ্চতা ২ দশমিক ৫১ মিটার বা ৮ ফুট ৩ ইঞ্চি। 

সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মার্কিন জেলার ডেরিক শহরে ভোট দিয়েছেন তিনি। ভোট দেওয়ার পরে কোসেন বলেন, আমি আমার দেশের জন্য শুভ কামনা জানাচ্ছি।

এ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আলোচনায় এসেছেন ১১২ বছরের এক বৃদ্ধা। জানা গেছে, ঐ বৃদ্ধা তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চল গুমুশানের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। সন্তান ও নাতিদের সঙ্গে তিনি ভোট কেন্দ্রে যান।

Advertisement

এদিকে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সমর্থকদের ব্যালট বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সব নাগরিকদের কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানান। তুরস্কের শক্তিশালী গণতন্ত্রের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।

রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়, যা শেষ হয় বিকেল ৫টার দিকে।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!