ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মন্দিরে নির্মাণ কাজের সময় মাটি খুঁড়তেই পাওয়া গেল ৪০০ মুদ্রা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ২৩ মে ২০২৩
মন্দিরে নির্মাণ কাজের সময় মাটি খুঁড়তেই পাওয়া গেল ৪০০ মুদ্রা
সংগৃহীত

ভারতে প্রতিদিনই ঘটে কিছু আশ্চর্যজনক ঘটনা। এবার দেশটিতে মাটি খুঁড়তে গিয়ে পেয়ে গেল গুপ্তধন। মন্দিরে নির্মাণ কাজ করতে গিয়ে মুঘল আমলের প্রায় ৪০০টি স্বর্ণ মুদ্রা খুঁজে পেল শ্রমিকরা।

ঘটনা সূত্রে জানাে গেছে, দেয়াল তোলার জন্য মাটি খুঁড়তে গিয়ে একপর্যায়ে তারা মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা খুঁজে পান। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে।

সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Advertisement

এতে বলা হয়েছে, উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুরের নানৌতা এলাকার একটি মন্দিরে নির্মাণ কাজের সময় মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা পাওয়া গেছে বলে সোমবার পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন>> পৃথিবীর প্রথম ফাইভজি প্রমোদতরী বানাবে চীন

পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন জানিয়েছেন, গত রোববার রাতে এখানকার হুসেনপুর গ্রামের সতীধাম মন্দিরে সীমানা প্রাচীর তৈরির জন্য মাটি খনন করার সময় কয়েকজন শ্রমিক এসব মুদ্রার সন্ধান পান।

তিনি আরো জানান, মুঘল আমলের মুদ্রা আবিষ্কারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মুদ্রাগুলো নিজেদের হেফাজতে নেয়। উদ্ধারকৃত এসব মুদ্রার ওপরে আরবি ভাষায় কিছু লেখা রয়েছে। এই ধরনের মুদ্রা মুঘল আমলেই ব্যবহৃত হতো।

ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ মুদ্রাগুলো পরীক্ষা করবে এবং এগুলো তৈরিতে কোন ধরনের ধাতু ব্যবহার করা হয়েছিল সেটিও খুঁজে বের করবে বলে জানিয়েছেন এই পুলিশ সুপার। আর এই মুদ্রা গুলো যদি সত্যিই মুঘল আমলের হয় তবে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগে সংরক্ষিত করা হবে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!