ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্কের নির্বাচনে বিরোধীদের অনিয়মের অভিযোগ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ১৮ মে ২০২৩
তুরস্কের নির্বাচনে বিরোধীদের অনিয়মের অভিযোগ 
ফাইল ছবি

সম্প্রতি তুরস্কে সমাপ্ত হলো প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনে তুরস্কের কেউই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারেনি। তাই নির্বাচনটি দ্বিতীয় দফায় গড়ায়। 

তুরস্কের বিরোধী দলগুলো সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের অনিয়ম ও ব্যালট জালিয়াতির অভিযোগ এনেছে। রিপাবলিকান পিপলস পার্টি ও গ্রিন লেফট পার্টি এ নিয়ে উদ্বেগ জানিয়ে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলে অভিযোগও দাখিল করেছে। 

গতকাল বুধবার পিপলস পার্টির ডেপুটি চেয়ারম্যান জানিয়েছে তারা ২ লাখ ১০ হাজার ব্যালট যাচাই-বাছাই করে ৭ হাজারের বেশি ব্যালটে অনিয়ম পেয়েছে।

Advertisement

আরো পড়ুন>> মন্টানা অঙ্গরাজ্যে টিকটক নিষিদ্ধ ঘোষণা

নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ২৮ মে আবারো রান-অফ নির্বাচনে যাচ্ছে তুরস্ক। যদিও ৪৯ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান।

এরদোগান পেয়েছেন ৪৯.৫ শতাংশ ভোট তার অন্যতম প্রতিদ্বন্দ্বী কামাল পেয়েছেন ৪৪.৮৯ শতাংশ ভোট। এবার তাদের দুজনের মধ্যে রান-অফ নির্বাচন হবে।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!