ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে পুলিশের গুলিতে ৪ সহকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ১৬ মে ২০২৩
ব্রাজিলে পুলিশের গুলিতে ৪ সহকর্মী নিহত
সংগৃহীত

প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে বন্দুক হামলার মতো ঘটনা। বন্দুক হামলার ঘটনা গুলো বেশি ঘটছে যুক্তরাষ্ট্রে। এমন হামলায় প্রাণহানির সংখ্যাও অনেক। এবার ব্রাজিলে ঘটল এমন ঘটনা।

জানা গেছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় সিয়ারায় একটি পুলিশ স্টেশনে এক পুলিশ কর্মকর্তা তার অপর ৪ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। ব্রাজিলের পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন>> বিশ্বভারতীর পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় হয়েছে যমজ ভাই

Advertisement

স্থানীয় সময় রবিবার ভোরে সিয়ারা প্রদেশের ক্যামোসিম শহরের সিভিল পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এই ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।

স্থানীয় এক নিরাপত্তাকর্মী সংবাদমাধ্যমকে জানান, গুলি করে ৪ সহকর্মীকে হত্যার পর সন্দেহভাজন পুলিশ কর্মকর্তা পুলিশের একটি গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে তিনি একটি মিলিটারি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!