ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে ওড়ার সময় প্লেনের ইঞ্জিনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩২, ৯ মে ২০২৩
ব্রাজিলে ওড়ার সময় প্লেনের ইঞ্জিনে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

ব্রাজিলে আকাশে ওড়ার সময় একটি প্লেনের ইঞ্জিনে বিস্ফোরণ ঘটেছে। এরপর ঐ প্লেনের ফ্লাইট বাতিল করা হয়। পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়।

গত ৪ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে ঐ ঘটনা ঘটে। এতে সৌভাগ্যেক্রমে প্লেনটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও ঘটনার পর বিমানবন্দরের রানওয়ে ঘণ্টা খানেক বন্ধ ছিল।

জানা গেছে, গোল লিনহ্যাস এরিয়াস ইনটেলিজেন্সের প্লেনটি ব্রাজিলের রিও ডি জেনেরিও’র সান্তোস ডুমন্ট বিমানবন্দন থেকে পোর্তো আলেগ্রে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। ঐ সময় টেকনিক্যাল সমস্যার কারণে প্লেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়।

Advertisement

গোল এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়, বিমানটি উড্ডয়নের আগে সব ধরনের টেকনিক্যাল সমস্যা দেখা হয়েছিল। এছাড়া সব ধরনের প্রোটোকল অনুসরণ করা হয়।
 

সূত্র: মিরর

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!