ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৩, ৮ মে ২০২৩
সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার
ফাইল ছবি

প্রতিবছরই সৌদিতে কাজের জন্য বিভিন্ন দেশ থেকে অনেক অভিবাসীর আগমন ঘটে। এই অভিবাসীদের মধ্যে কেউ কেউ অবৈধ ভাবেও আসেন। আবার কেউ মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফিরে যায় না। এমন প্রায় অসংখ্য অভিবাসী আছেন সৌদিতে।

কিন্তু এবার সৌদি আরবে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই অভিবাসীদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশজুড়ে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৭ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অভিযান চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা গ্রেফতার অভিযান পরিচালনা করেছে।

Advertisement

আরো পড়ুন>> পাকিস্তান সেনাবাহিনীর আধুনিকায়নে আগ্রহী চীন

এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বসবাসের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৮৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে যথাক্রমে ৪ হাজার ২৫ জন এবং ১ হাজার ২০৭ জনকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলাবাহিনী।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরো ৮৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সৌদি ছাড়ার চেষ্টাকালে আরো ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। বসবাসের অনুমতি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে ২৩ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!