ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাইকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ৫ মে ২০২৩
বাইকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ নিহত
প্রতীকি ছবি

আবারো ভারতে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। এমন ঘটনায় রীতিমতো অবাক দেশটির নাগরিকরাও। বাইক চালকের লাইসেন্স চাওয়ায় পুলিশকে হত্যা করলো দুই যুবক।

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলার হরিপ্রসাদ চকে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এই ঘটনায় গ্রেফতার করা হয় দুই যুবককে।

ঘটনা সূত্রে জানা গেছে, হরিপ্রসাদ চকে রাস্তায় গাড়ি থামিয়ে লাইসেন্স দেখছিলেন পুলিশ সদস্যরা। সে সময় হেলমেটহীন দুই বাইক আরোহীকে দেখে হাত তুলে তাদের থামতে বলেন পুলিশের সহযোগী হোমগার্ডের এক সদস্য। কিন্তু বাইক না থামিয়ে গতি বাড়িয়ে সেই হোমগার্ড কর্মীকে পিষে দেন বাইকাররা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশের সহযোগী ওই কর্মীর। এ ঘটনায় অভিযুক্ত ওই বাইক আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আরো পড়ুন>> আবারো আরব লিগে ফিরতে পারে সিরিয়া

ইন্ডিয়া টিভি নিউজের খবরে জানা যায়, জনদহ থানায় কর্মরত ছিলেন হোমগার্ড ব্রজেশ উপাধ্যায়। আরও কয়েকজনের সঙ্গে বৈশালীর হরিপ্রসাদ চকে ডিউটি করছিলেন তিনি। ওই এলাকা দিয়ে যাওয়া প্রতিটি গাড়ি থামিয়ে লাইসেন্স পরীক্ষা করছিলেন তারা। 

এ সময় ব্রজেশ দেখতে পান মুজাফফরপুরের দিক থেকে দুই বাইক আরোহী আসছেন। তাদের মাথায় হেলমেট নেই। তাই তাদের থামতে ইশারা দেন ব্রজেশ। কিন্তু পুলিশ দেখে বাইক থামানোর পরিবর্তে গতি আরো বাড়িয়ে দেন তারা। তীব্র গতিতে বাইক সোজা এসে ধাক্কা দেয় ব্রজেশকে। ধাক্কা খেয়ে খানিকটা দূরে ছিটকে পড়েন ব্রজেশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে রাস্তায় পড়ে যান দুই যুবক। তারাও আহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, দুই বাইক আরোহীর নাম কৌশল কুমার (২৬)ও পঙ্কজ কুমার (২৫)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে পুলিশ। সুস্থ হলেই পুলিশ তাদের হেফাজতে নেবে। 

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!